ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট: ২ ছাত্রদল নেতা বহিষ্কার, শোকজ আরও ১ জন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। আর পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৬০ টাকা ও অকটেনের দাম ১৬৫ টাকা। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়েছে।
নতুন এই দাম নির্ধারণের পরেই রাজনৈতিক আঙ্গন ও অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন নানা পক্ষের মানুষ। এ তালিকায় যুক্ত হয়েছে সরকারি দল বিএনপির ছাত্র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এমন প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় বহিষ্কার হয়েছেন ছাত্রদলের দুই নেতা ও আরেক নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন, জামালপুর জেলা শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হক, ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম। আর কারণ দর্শানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়।
বহিষ্কৃত দুই নেতাকে ছাত্রদলের দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার করা হয়েছে। সেখানে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বহিষ্কৃত নেতা জাকিরুল হক বলেন,“জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টের পরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

এ বিষয়ে নাঈম বলেন, “তেলের দাম বৃদ্ধির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করেই আমাকে বহিষ্কার করা হয়েছে।”

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। এ বিষয়ে গণমাধ্যমকে হৃদয় বলেন, “হ্যাঁ, শোকজের ঘটনাটি সত্য। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। দলের প্রতি আমি সবসময় অনুগত। আর শোকজের বিষয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেই কেন্দ্রকে ব্যাখ্যা দেব।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট: ২ ছাত্রদল নেতা বহিষ্কার, শোকজ আরও ১ জন

আপডেট সময় ০৭:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬