ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান ড. মোঃ তানভীর ইসলাম

যবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীব বিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অধ্যাপক ড. মোঃ তানভীর ইসলাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কাজী মোঃ জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা হয়।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. মোঃ তানভীর গইসলাম তার পোস্ট ডক্টরাল ছুটি শেষে পুনরায় কর্মস্থলে যোগদার করায় অধ্যাপক ড. সেলিনা আক্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং অধ্যাপক ড. মোঃ তানভীর ইসলামকে বর্তমানে বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে চেয়ারম্যান পদে যোগদান করতে বলা হয়েছে।

তিনি যোগদানের তারিখ হতে আগামী তিন বছর অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মোঃ তানভীর ইসলাম বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ তার সূচনালগ্ন থেকে সফলতা স্বাক্ষর রেখে গেছে। করোনাকালীন সময়ে শিক্ষার্থীবান্ধব কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে এনেছে। আমি চাই সেই উন্নয়নের ধারা বজায় বজায় রাখতে। ফলিত মাইক্রোবায়োলজি বিভাগকে সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে চাই।

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে ‘হিগো প্রোগ্রাম স্কলার’ হিসেবে লাইফ সাইন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান ড. মোঃ তানভীর ইসলাম

আপডেট সময় ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬