ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে পেছাল নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ১০:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE)-এর বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে আগের বছরের তুলনায় পিছিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক অবস্থান ১৪০১–১৬০০ ব্যান্ডে রয়েছে। এর আগে নোবিপ্রবি ১২০১–১৫০০ ব্র্যান্ডে ছিল।

নতুন র‍্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে সামগ্রিক অবস্থানে নোবিপ্রবি যৌথভাবে ১৭তম–২১তম অবস্থানের ব্র্যান্ডে রয়েছে। আগের তালিকায় বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নোবিপ্রবির অবস্থান ছিল ১২তম।
এদিকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নোবিপ্রবি যৌথভাবে ত্রয়োদশ অবস্থানে রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান চতুর্থ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।

র‍্যাঙ্কিং অনুযায়ী, ৮০১ থেকে ১০০০ অবস্থানে আছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি। গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০-এর মধ্যে থাকলেও এ বছর পিছিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় দুটি।

এদিকে ১০০১ থেকে ১২০০ অবস্থানে রয়েছে দেশের আরও আটটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এছাড়া ১২০১ থেকে ১৪০০ অবস্থানে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এছাড়া ১৪০১ থেকে ১৬০০ অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৮০১ থেকে ২০০০ অবস্থানে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

বাকি ১০টি বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এগুলো হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনস, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

র‍্যাঙ্কিংয়ে পেছানোর কারণ জানতে চাইলে নোবিপ্রবি উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,” ২০২৪ সালের জুন থেকে ২০২৫ জুলাই এ সময়ের তথ্য নিয়ে এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। সে সময়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় গবেষণা কার্যক্রম কিছুটা স্থবির ছিল। বিপ্লব পরবর্তীতে সময়ে সব স্বাভাবিক করতে একটু সময় লেগেছিল। আশাকরি পরবর্তী ধাপে নোবিপ্রবি ভালো করবে।”

প্রসঙ্গত, বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাঙ্কিং করে থাকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে পেছাল নোবিপ্রবি

আপডেট সময় ১০:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬