ফেনীতে সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য দলের ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- আপডেট সময় ০৮:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
ফেনীতে সনাতন ধর্মাবলম্বী নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার বিকেলে ফেনী শহরের ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী ও যোগদান অনুষ্ঠানে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন জামায়াত নেতারা।
শহর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও স্থানীয় জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান।
শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।
দলীয় সূত্র জানায়, মাসব্যাপী পরিচালিত ব্যাপক দাওয়াতি অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে সনাতন ধর্মাবলম্বী নাগরিক, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ ছাড়া চলমান িই কার্যক্রমের আওতায় ইতোমধ্যে প্রায় ৩ হাজার সাধারণ মানুষ জামায়াতের গণমুখী আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।
অনুষ্ঠানে জামায়াত নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই গণযোগদান ফেনীর স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে সামাজিক সম্প্রীতি বাড়াতে এবং একটি ইনসাফপূর্ণ জাতীয় ঐক্যের রাজনীতি বিনির্মাণে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।









