ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ১২:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য মনোনীত হাবিপ্রবির শিক্ষার্থীরা হলেন—কৃষি অনুষদের মোছাঃ অনন্যা খাতুন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের আল জান্নাতুন নুর, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নুসরাত আফরিন শিল্পা, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সুজানা দঙ্গল, ফিশারিজ অনুষদের ফারজানা খানম, গণিত বিভাগের রিশাত হোসাইন, অর্থনীতি বিভাগের বাবর আহমেদ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আফরোজা সুলতানা।

এ ছাড়া প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২০-এর জন্য একমাত্র মনোনীত শিক্ষার্থী হলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের জাকিরুল হাসান জিহাদ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১-এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন—কৃষি অনুষদের মহিতা টাঙ্গিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সালমা খাতুন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. রাকিবুল হাসান, ফিশারিজ অনুষদের কে. এম. তৌফিক হাসান, গণিত বিভাগের মোহাম্মদ শাহজাহান, অর্থনীতি বিভাগের নাজমিন আরা এবং ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিকা তাহসিন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশ থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ পুরস্কার প্রবর্তন করে।

২০০৫ সালে ইউজিসি প্রধানমন্ত্রী স্বর্ণপদক চালু করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী কিংবা প্রথম স্থান অধিকারীদের এ পদক দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী

আপডেট সময় ১২:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬