ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন, ডাকসু জিএস ফরহাদ বললেন—‘ইচ্ছা নেই’

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:১৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক (জিএস) এস এম ফরহাদ প্রার্থী হওয়ার গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এমন তথ্য সরাসরি নাকচ করেছেন তিনি।

এ বিষয়ে গণমাধ্যমে এস এম ফরহাদ বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। সম্প্রতি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমার এই উপস্থিতিকে কেন্দ্র করেই সোশ্যাল মাধ্যমে চসিক নির্বাচনে অংশ নেওয়ার খবর ছড়িয়েছে। তবে এ তথ্যের কোনো সত্যতা নেই।”

তিনি বলেন, “আমি এখনো ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত রয়েছি। আর সিটি নির্বাচনের বিষয়টি জামায়াতের বিষয়। জামায়াত সেখানে ইতোমধ্যে একজন প্রার্থী ঠিক করে রেখেছে। তিনি সে অনুযায়ী কার্যক্রমও শুরু করেছেন। তাছাড়া আমার সিটি নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছাই নেই।”

এদিকে আগামী বছরের শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে।

এদিকে ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। ইতোমধ্যে সারাদেশের সিটি কর্পোরেশনগুলোর প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদেক কায়েমকে চূড়ান্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন, ডাকসু জিএস ফরহাদ বললেন—‘ইচ্ছা নেই’

আপডেট সময় ০৭:১৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬