ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন কাজী মনি (খাদিজা)। ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে করা তার এ আবেদনের বিষয়টি বুধবার (২১ অক্টোবর) দুপুরে জানাজানি হয়। এদিন নিজের ফেসবুক আইডিতে অব্যাহতিপত্রটি শেয়ার করেন তিনি।

অব্যাহতিপত্রে কাজী মনি উল্লেখ করেন, কিছু অনিবার্য ব্যক্তিগত সমস্যার কারণে তার পক্ষে সংগঠনের কার্যক্রমে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তাকে কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়ান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে কী কারণে তিনি পদত্যাগ করতে চান, তা আমার জানা নেই।’

অন্যদিকে, বক্তব্য জানতে কোটালীপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, কাজী মনির অব্যাহতির আবেদন গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

আপডেট সময় ০৭:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬