ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের সাথে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান

স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০৯:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে

‘উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের সাথে বিএনপি দেশ বিক্রির চুক্তি করেছে’ বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চুক্তি করেছে বাংলাদেশ ও জাপান, আর স্বাগত জানিয়েছে ভারত। এতে বুঝতে বাকি নেই, জাপানের সহযোগিতায় মাতারবাড়ী সমুদ্রবন্দর মূলত ভারতের সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর হিসেবে ব্যবহৃত হবে।’

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ‘ভারতে মুসলিম নিধন ও মসজিদে হামলার প্রতিবাদে’ জাগপা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘ভারতের আবদার রক্ষা করতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা থেকে চীনকে বাদ দিয়েছে বিএনপি। মেট্রোরেল প্রকল্পের সব কাজ পেয়েছে ভারত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতবিরোধী নাটকীয় বক্তব্য দিলেও বাস্তবে সমঝোতা করে চলেছে। উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের সাথে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি’।

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আসাম ও দিল্লিতে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করা হয়েছে। আল্লাহর ঘর পবিত্র মসজিদ ভেঙে ফেলা হয়েছে। গোটা ভারতে মাইকে আজান দেয়া ও নামাজ পড়ায় বাধা দেয়া হচ্ছে। মুসলিম নারীদের হিজাবকে জঙ্গি আখ্যা দেয়া হচ্ছে এবং মাদরাসার সাপ্তাহিক ছুটি শুক্রবার থেকে বাতিল করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘গরু পাচারকারীর অপবাদে মুসলিমদের বাছাই করে হাঁটুর নিচে গুলি করে পঙ্গু বানানো হচ্ছে। মুসলিমদের পুশ-ইন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। যে ভারত আমাদের সম্প্রীতির সবক দেয়, সেই ভারত নিজ দেশে উগ্র হিন্দুত্ববাদের রূপ ধারণ করে মুসলিম নিধনে লিপ্ত।’

জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, ধর্মবিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিয়ান শরীফ ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।

তথ্যসূত্র: আমার দেশ

নিউজটি শেয়ার করুন

উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের সাথে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান

আপডেট সময় ০৯:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬