কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০২:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি তুরস্কের আনাতোলিয়ায় সম্মেলনস্থলে পৌঁছান।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে আনাতোলিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
ট্যাগস :



















