ডাকসু নেতা মুসাদ্দিকের গোপালগঞ্জ বাড়িতে ‘আগুন-ভাঙচুর-লুটপাট’
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের সামনের সারির সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈত্রিক বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এটির অঙ্গ-সংগঠনগুলোর বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মুসাদ্দিক এ অভিযোগ তুলেন।
ফেসবুক পোস্টটিতে মুসাদ্দিক লেখেন, “আমার গোপালগঞ্জের পৈত্রিক বাড়িতে আগুন, ভাংচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।”
ট্যাগস :



















