সংসদে ভাষণ দিতে রাষ্ট্রপতিকে আহ্বান, প্রতিবাদে বিরোধী দলের ওয়াক আউট
- আপডেট সময় ০৪:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাঁদের হাতে প্ল্যাকার্ড দেখা যায় এবং সংসদ থেকে ওয়াক আউট করেন।
প্ল্যাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ করসহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।
এর আগে দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। একই দিন বেলা ১১টায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
অধিবেশন শুরুর সময় স্পিকারের চেয়ার শূন্য রাখা হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।
প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়েত আমির ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতির তিন অপরাধের কারণে ওয়াক আউট করেছি। প্রথমত, জুলাই আন্দোলনে যত শহীদ হয়েছেন তাদের নিয়ে কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীতে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচার করছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা একই সঙ্গে সংস্কার ও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে। কিন্তু শপথ নিতে গিয়ে সেটি করা হয়নি।
মূলত তাকে আজকের অধিবেশনে আমন্ত্রণ জানানোর কারণে ওয়াক আউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা।




















