ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি ছাত্রীর মাস্টার্সে ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা শাওন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

অর্থাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল সুমাইয়া আক্তার (ছদ্মনাম) নামে এক ছাত্রীর। এমন সংবাদ জানতে পেরে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন। জানা গেছে, সুমাইয়া জীব বিজ্ঞান অনুষদের একটি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। থাকেন বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) তার আর্থিক সহায়তায় ওই ছাত্রী মাস্টার্সে ভর্তি হয়েছেন। এই শিক্ষার্থী নানা প্রতিকূলতার মাঝেও স্নাতক শেষ করলেও বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অভাব-অনটন। অন্যদিকে, সম্প্রতি তার বিভাগের মাস্টার্সের ভর্তিও শেষের দিতে। এ অবস্থায়, অর্থাভাবে তার মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।

তবে ছাত্রদল নেতা শাওন বিষয়টি অবহিত হলে ওই ছাত্রীর পাশে দাঁড়ায়। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে ভর্তির এককালীন অর্থ নিজ হাতে ওই ছাত্রীকে দেন তিনি।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজন সাধারণ শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়াতে পারাটা আমার জন্য কোনো কৃতিত্বের বিষয় নয়, বরং এটি আমার দায়িত্ব। আমি এই ব্যাপারটা কখনো মেনে নিতে পারি না যে, আর্থিক সংকটের কারণে কারো শিক্ষাজীবন ব্যাহত হবে।

‘‘বরং ছাত্রনেতা হিসেবে আগামীতে আল্লাহ যদি আমাকে আরও সামর্থ্য দেন, তবে সরকারের সহযোগিতা নিয়ে সকল প্রতিষ্ঠানে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ বৃদ্ধির চেষ্টা করব। আমি বিশ্বাস করি, আমাদের এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।’’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাবি ছাত্রীর মাস্টার্সে ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা শাওন

আপডেট সময় ০৫:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬