ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার
- আপডেট সময় ০৯:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সিটি কলেজে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের ডাকা বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার পর কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় একাধিক ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে। পাশাপাশি হেলমেট পরিহিত অনেককেই দেখা গেছে হামলায় অংশ নিতে। এরমধ্যে একজন চট্টগ্রামের কমার্স কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ।
আজ রাত ৮টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা আগে ছিল সেটা ছাত্রদলে কীভাবে আসল?
এ সময় তিনি অভিযোগ করে বলেন, এসব আগে ছাত্রলীগ করত। এখন তারা আসছে ছাত্রদলে। ছাত্রদল হচ্ছে এসব বাহিনীর পুনর্বাসন সেন্টার। ছাত্রদল একের পর এক কমিটি দিচ্ছে। আর পুনর্বাসন করছে ছাত্রলীগকে।




















