ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে অজ্ঞাত ব্যক্তিকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১৩৮ বার পড়া হয়েছে

‎রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে এক অজ্ঞাত ব্যক্তিকে প্রকাশ্যে ৫ রাউন্ড গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের উদ্ধারকারী পথচারী মেজবাহ জানান, নিউ মার্কেটের অদূরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ নেওয়াজ হলের ১ নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে করে দুজন অজ্ঞাত যুবক হঠাৎ সেখানে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা ওই ব্যক্তিকে লক্ষ্য করে অত্যন্ত কাছ থেকে গুলি চালাতে শুরু করে।

‎হামলাকারীরা ওই ব্যক্তির মাথায় তিন রাউন্ড, বাম হাতে এক রাউন্ড এবং বাম বগলের নিচে এক রাউন্ডসহ মোট পাঁচ রাউন্ড গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির বিকট শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

‎ঘটনার প্রত্যক্ষদর্শী রতন বলেন, লোকটি দ্রুত হেঁটে যাচ্ছিল। পেছন দিক থেকে মাস্ক পরিহিত এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। পরে দৌড়ে তার কাছে গিয়ে আরও দুটি গুলি করে। এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর আবার তার সামনে গিয়ে মাথায় ঠেকিয়ে গুলি করে। তিনি আরও বলেন, লোকজন চিৎকার দিলে সে একটি ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেলের পেছনে উঠে বিডিআর গেটের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

‎ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক ইনকিলাবকে জানান, নিউ মার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা, হাত, গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

‎হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই নিউ মার্কেট থানা পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘাতকদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাবির শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে অজ্ঞাত ব্যক্তিকে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬