ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে

দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাব্বুশে চালানো একটি বিমান হামলায় নারী ও শিশুসহ ছয়জন নিহত এবং আহত হয়েছে আটজন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণের আরো তিনটি গ্রামে চালানো হামলায় চারজন নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহর নিকটবর্তী হাব্বুশ গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়। সতর্ক করে দেয়, হিজবুল্লাহর স্থাপনার কাছাকাছি যারা আছে তারা বিপদে পড়বে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানেরযুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের
শুক্রবার বিকেল নাগাদ হিজবুল্লাহ বিবৃতি জারি করে জানিয়েছে যে, তারা ইসরাইলি সামরিক অবস্থানে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর ড্রোন হামলার কথা নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, উত্তর ইসরাইলের মারগালিওটের কাছে ড্রোন হামলায় আগুন লেগে যায়। একই এলাকায় হিজবুল্লাহর আরেকটি ড্রোন হামলায় দুজন সেনা আহত হয়েছেন।

১৭ এপ্রিল থেকে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরাইলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে।

সূত্র: বার্তা সংস্থ এপি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১০

আপডেট সময় ০৫:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬