নুর-রাশেদরা আন্দোলন করলে ছাত্রলীগ জামাত-শিবির ট্যাগ দিয়ে পেটাতো: এ বি জুবায়ের
- আপডেট সময় ০২:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেছেন, ‘আগে নুরুল হক নুর, রাশেদ ভাইরা সরকারের অযৌক্তিক নিয়ম নীতির বিরুদ্ধে আন্দোলন করতো আর ফ্যাসিস্ট ছাত্রলীগ তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে পেটাতো। আজ নুরু সরকারের মন্ত্রী হয়েছে। সরকার দলের বিরুদ্ধে যায় এমন কোনো আন্দোলন দেখলে তাদের এখন গুপ্ত জামাত শিবির মনে হয়।’ রবিবার (১০ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে এবি জুবায়ের বলেন, ‘আগে ছাত্রলীগ নুরুদেরকে দেখিয়ে বলতো জামাত শিবির সাধারণ শিক্ষার্থীদের একটা অংশকে ব্যবহার করছে। আজ নুরুল হক নুরুরাও বলতেছে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশকে জামাত শিবির ব্যাবহার করতেছে।’
তিনি আরও বলেন, ‘হাসিনা যেভাবে তাদের যৌক্তিক আন্দোলনকে জামাত-শিবির ট্যাগ দিয়ে দমন করতে চেয়েছে, আজ তারাও ঠিক একই কায়দায় গুপ্ত শিবির ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করতে চায়।’
শেষে ডাকসুর এই নেতা বলেন, ‘ক্ষমতা পাইলেই সবাই কেমন হাসিনা হয়ে উঠতে চায়।’



















