ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের মিছিলে পুলিশের ধাওয়া, ব্যানার ফেলে পালালো নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশ ধাওয়া দিলে ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যান তারা।

রোববার (১৭ মে) সকালে রাজধানীর আসাদগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ধরতে তথ্য সংগ্রহের কাজ চলছে। অভিযান চালিয়ে তাদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা বলেন, রোববার সকালে আসাদগেট এলাকায় একটি মিছিল বের করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ সদস্যরা মিছিল দেখে ধাওয়া দিলে তারা ব্যানার-পোস্টার ফেলে পালিয়ে যান। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। অভিযান চালিয়ে তাদের ধরা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের মিছিলে পুলিশের ধাওয়া, ব্যানার ফেলে পালালো নেতাকর্মীরা

আপডেট সময় ০৫:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬