ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ জন মিলে পিটিয়ে মারল আকবর আলীকে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

মাগুরার শ্রীপুর উপজেলা এলাকায় প্রতিপক্ষের হামলায় আকবর আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার মাশালিয়া গ্রামের একটি পাট ক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহত আকবর আলী উপজেলার মাশালিয়া গ্রামের ঘুনিপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আব্দুর রশিদসহ প্রতিপক্ষ একটি গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি ও সামাজিক বিরোধ চলছিল আকবর আলীর। সোমবার সকালে আকবর আলী তার পাট ক্ষেতে কৃষিকাজ করতে যান। এ সময় প্রতিপক্ষ আব্দুর রশিদসহ অন্যরা তাকে একা পেয়ে সেখানে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আকবর আলীকে উদ্ধার করে শ্রীপুর দ্বারিয়াপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে খোকন মন্ডল বলেন, সকালে আমার আব্বা মাঠে গিয়েছিল কাজ করতে। সকালে একজন নারী খবর নিয়ে আসে খালের ওপারে রশীদ, আলাউদ্দিনদের বাড়ির লোকজন লাঠি নিয়ে যাচ্ছে আব্বাকে মারতে। খবর পেয়ে গিয়ে দেখি ২০-২৫ জনে ঘিরে নিয়ে আমার আব্বাকে মারছে।

অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর থানা-র ওসি মো. ওলি মিয়া বলেন, সামাজিক বিরোধকে কেন্দ্র করে কৃষক হত্যার ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো সহিংসতা না ঘটে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২৫ জন মিলে পিটিয়ে মারল আকবর আলীকে

আপডেট সময় ০৭:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬