ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাভেন সিটিতে ‘সমকামিতার অভিযোগ’: হাবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের শিক্ষার্থী কাউসার, একই অনুষদের ২৫ ব্যাচের শিক্ষার্থী মনিরুল ও রবিউল এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৬ মে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হ্যাভেন সিটি ছাত্রাবাসে তারা পরস্পরের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স অব স্টুডেন্টস ডিসিপ্লিন’-এর ১৫ ধারায় বর্ণিত অনৈতিক কর্মকাণ্ডের আওতাভুক্ত। এ কারণে তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, “অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হ্যাভেন সিটিতে ‘সমকামিতার অভিযোগ’: হাবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আপডেট সময় ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬