ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত দলে ডাক পেলেন বৈভব, ভাঙতে পারেন শচীনের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

আইপিএলে ঝড় তোলার পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের দলে ডাক পেয়েছেন কিশোর এই ব্যাটার। এই সফরে কোনো ম্যাচে মাঠে নামতে পারলেই ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়বেন তিনি।

বৈভব খেললে ভেঙে যাবে শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ডটি এখনও শচীনের দখলে। এবার সেই তালিকায় নাম উঠতে পারে সূর্যবংশীর। বয়সে তরুণ হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি নিজেকে বড় মঞ্চের জন্য প্রস্তুত বলেই প্রমাণ করেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে রাখা হয়েছে বৈভবকে। বেশ কয়েক দিন ধরেই তার জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই আলোচনাই সত্যি হলো।

২০২৫ আইপিএলে আলোচনায় আসার পর ২০২৬ মৌসুমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে তিনি ছিলেন টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর ব্যাটারদের একজন। ১৬ ইনিংসে করেন ৭৭৬ রান। গড় ৪৮.৫০, স্ট্রাইকরেট অবিশ্বাস্য ২৩৭.৩০! পুরো মৌসুমে একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি করেন তিনি।

এই চোখধাঁধানো পারফরম্যান্স তাকে এনে দেয় আইপিএলের ‘অরেঞ্জ ক্যাপ’। শুধু রান সংখ্যা নয়, তার রান করার ধরনই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। শুরু থেকেই আক্রমণাত্মক ও ভয়হীন ব্যাটিং এবং ছক্কার বৃষ্টি—বৈভবের ব্যাটিংয়ে ছিল আধুনিক টি-টোয়েন্টির সব উপাদান।

প্লে-অফেও শতকের খুব কাছে গিয়েছিলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এলিমিনেটরে তার ইনিংসের সময়ই ভেঙে যায় আইপিএলের এক বড় রেকর্ড। এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্রিস গেইলের রেকর্ড ছাড়িয়ে যান বৈভব।

vaibhab suriyabanshi (1)

শুধু টি-টোয়েন্টি নয়, ৫০ ওভারের ক্রিকেটেও নিজের সামর্থ্য দেখিয়েছেন এই কিশোর ব্যাটার। বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার। ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের অনবদ্য ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছিলেন তিনি।

তার জাতীয় দলে ডাক পাওয়ার পক্ষে আগেই মতো দিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আইপিএল ২০২৬-এ বৈভবের ব্যাটিং ছিল অসাধারণ। এত কম বয়সে এমন প্রতিভা পাওয়া বিরল, আর তার পারফরম্যান্স জাতীয় দলে অভিষেকের দাবিদার।’

ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। তবে বৈভব সূর্যবংশীর বিষয়টি আলাদা। কারণ, তিনি শুধু সম্ভাবনাময় নন, বড় মঞ্চে পারফরম্যান্স করেই আলোচনায় এসেছেন। আইপিএলের মতো চাপের টুর্নামেন্টে এমন স্ট্রাইকরেটে এত রান করা কোনো কিশোরের পক্ষে সত্যিই বিরল ঘটনা।

শচীনের রেকর্ড ভাঙা যে কোনো ভারতীয় ক্রিকেটারের জন্য বিশেষ মুহূর্ত। আর সেটি যদি হয় জাতীয় দলের সবচেয়ে কম বয়সি অভিষেকের রেকর্ড, তাহলে আলোচনার মাত্রা আরও বড় হবে। বৈভব সূর্যবংশী এখন সেই ইতিহাসের একদম দ্বারপ্রান্তে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ভারতীয় দল (টি-টোয়েন্টি স্কোয়াড):

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), শিবম দুবে, তিলক বর্মা, নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, হার্ষিত রানা, আর্শদীপ সিং ও প্রিন্স যাদব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারত দলে ডাক পেলেন বৈভব, ভাঙতে পারেন শচীনের রেকর্ড

আপডেট সময় ০৬:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬