ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কথা দিয়েও রাখেননি, জ্বালানিমন্ত্রীকে একসঙ্গে চেপে ধরলেন রুমিন ও স্পিকার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

১ মে গ্যাস সরবরাহ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বক্তব্যে এমন তথ্য উঠে এসেছে। মন্ত্রীকে ভবিষ্যতে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আনুষঙ্গিক বিষয়ে পড়াশোনা করারও পরামর্শ দিয়েছেন স্পিকার।

এদিন রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, আমরা লোড শেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকে না এটাই হলো বাস্তবতা।

তিনি বলেন, মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে পহেলা মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এরপরে আরো এক মাস তিন-চার দিন পার হয়ে গেছে, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। মন্ত্রী কি দয়া করে বলবেন যে আশুগঞ্জে আমরা কবে গ্যাসটি পাব?

এর জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথমে যে কথাটা বললেন যে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। উনি বিদ্যুৎ চাচ্ছেন, আবার উনার ফার্টিলাইজার ফ্যাক্টরিও চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে। সেজন্য আমাদের বিদ্যুৎ প্লান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। যখন গ্যাসের অবস্থার উন্নতি হবে, তখন আমরা এটা করতে দিতে পারব।

তিনি বলেন, গত ১৭ বছরে কোনদিন ড্রিলিং করা হয়নি। আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি। আশা করি, ইনশআল্লাহ আমরা গ্যাস পাব। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজারসহ যত ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে, সব ফার্টিলাইজারে আমরা সংযোগ দিতে পারব।

তার বক্তব্যের পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপনি কিন্তু সংসদে বলেছিলেন যে এক তারিখ থেকে গ্যাস পাওয়া যাবে। সেটি বোধহয় পাওয়া যায়নি। সংসদে যে প্রতিশ্রুতি দিবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য— যাবতীয় আনুষাঙ্গিক বিষয়ে স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কথা দিয়েও রাখেননি, জ্বালানিমন্ত্রীকে একসঙ্গে চেপে ধরলেন রুমিন ও স্পিকার

আপডেট সময় ০৫:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬