চাকরিচ্যুত ৪ সাংবাদিকের বিষয়ে সংসদে যা বললেন হান্নান মাসউদ
- আপডেট সময় ০৬:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ এখন টিভির চাকরিচ্যুত ৪ সাংবাদিকের বিষয়ে কথা বলেছেন।
রোববার সংসদ অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে হান্নান মাসউদ প্রশ্ন করে বলেন, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলেছি। এখন যারা ক্ষমতার আসনে তারাও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছেন। কিন্তু এ সরকার ক্ষমতায় আসার পর বেসরকারি টিভি চ্যানেলের ৪ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে।
সংসদ সদস্য আরো বলেন, আমি জানতে চাই, এই চারজন সাংবাদিকের বিষয়টি এখন পর্যন্ত কেন সমাধান হয়নি। এই বিষয়ে সরকার কোনো তদন্ত করে দেখে কিনা? তাদেরকে চাকরিচ্যুত করা স্বাধীন সংবাদপত্রের ওপর হস্তক্ষেপ কিনা সেটাও জানতে চাই।
এর আগে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ সংসদ-সদস্যদের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।
বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপির নাম সংসদে উত্থাপন করেন।



















