ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন ধরা ২ ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠানের মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা। সেই অভিযোগে পরদিন বিয়ের আয়োজন থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীতে। অভিযুক্ত দুজন হলেন বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) এবং সদস্য মো. রায়হান (২৩)।

শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় হওয়া এক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রোববার (৭ জুন) আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ৫ জুন পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আলামিয়া টেণ্ডল বাড়িতে কনের মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেন আজিজ এবং রায়হান। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ আপলোড করা হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এরই সূত্র ধরে কনের বিয়ের দিন কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেফতার দুই ছাত্রলীগ সদস্যকে জুলাই আন্দোলনে হামলার অভিযোগে হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন ধরা ২ ছাত্রলীগ নেতা

আপডেট সময় ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬