ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুশইন বন্ধে ভারতকে একাধিক চিঠি দিয়েছে সরকার: শামা ওবায়েদ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর (পুশইন) ঘটনা বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সীমান্তে এ ধরনের প্রচেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোরভাবে প্রতিহত করছে এবং আন্তর্জাতিক নিয়ম-কানুন উপেক্ষা করে কাউকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘সীমান্তে পুশইনের ঘটনা রোধে বাংলাদেশ সরকার কূটনৈতিক ও প্রশাসনিক দুই পর্যায়েই পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। তিনি জানান, অবৈধভাবে অবস্থানরত কোনো ব্যক্তিকে ফেরত পাঠানোর ক্ষেত্রে নির্ধারিত আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে ‘

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নিয়মবহির্ভূত পুশইনের ঘটনা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

সাম্প্রতিক সময়ে ভারত থেকে নারী, শিশু ও বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগের পর দেশের ২৬টি সীমান্ত জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চার পালায় ২৪ ঘণ্টা সীমান্ত পাহারার পাশাপাশি স্থানীয় জনগণও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন।

এদিকে, সোমবার থেকে ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে, যা চলবে ১১ জুন পর্যন্ত। বিজিবি জানিয়েছে, বৈঠকে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুশইন বন্ধে ভারতকে একাধিক চিঠি দিয়েছে সরকার: শামা ওবায়েদ

আপডেট সময় ০৫:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬