ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর দক্ষিণের যুবদল নেতা বহিষ্কার, বিলুপ্ত কমিটিও

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) রাতে যুবদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা মহানগর দক্ষিণের যুবদল নেতা বহিষ্কার, বিলুপ্ত কমিটিও

আপডেট সময় ১২:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬