ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
টেবিল চাপড়ালেন অন্য এমপিরা

নিকাব পরা নারী সাংসদদের উদ্দেশ্যে বিএনপির এমপি— বুঝলাম না, আপনারা কারা?

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে নিকাব পরা নারী সাংসদদের উদ্দেশ্যে বিতর্কিত বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। লেখাপড়া করে সংসদ সদস্য হয়েও তারা সংসদে নিকাব পরে আসায় মনিরুল হক চৌধুরী তাদের চিনতে পারেন না বলে উল্লেখ করেছেন তিনি। আজ রবিবার (১৪ জুন) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, আমাদের হাউজে আমাদের বোনেরা এসেছে এমপি হইয়া। আপনিও অভিনন্দন জানাইছেন, আমিও অভিনন্দন জানাই। সবাই মেধাবী। দুইজনের বক্তৃতা শুনেছি, আগামী দিনে কিছু করতে পারবেন, ভবিষ্যত আছে, লেখাপড়া জানা। কিন্তু, বুঝলাম না তো কারা আপনারা?’

এ সময় নারী আসনসহ বিএনপির সংসদ সদস্যরা সেটিকে সমর্থন জানিয়ে টেবিল চাপড়ান। একই সঙ্গে হাস্যরসেও ফেটে পড়েন। মনিরুল হক চৌধুরী আরও বলেন, ‘আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে বুঝব না কী আছে, এটা ঠিক না তো!’

মনিরুল হক চৌধুরীর এই বক্তব্যে বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মনিরুল হক চৌধুরীকে বাধা দেন। তিনি কারো ‘পার্সোনাল ফ্রিডমে’ আঘাত না দিতে বলেন। ডেপুটি স্পিকার বলেন, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না।

এর আগে মনিরুল হক চৌধুরী একটি অনুষ্ঠানের স্মৃতিচারণ করেন। তিনি জানান, তিনি একটি প্রোগ্রামে গিয়ে দেখেন ‘একটা কিছু হাঁটাহাঁটি করতেছে’। তিনি তখন জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে আলাপ করেন। বলেন, ‘বললাম যে তাহের ভাই, ভাবি কই?। বললেন যে, এই যে। বললাম, আপনি যে বদলায় আনেন নাই, এটা কেমনে বুঝব?

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টেবিল চাপড়ালেন অন্য এমপিরা

নিকাব পরা নারী সাংসদদের উদ্দেশ্যে বিএনপির এমপি— বুঝলাম না, আপনারা কারা?

আপডেট সময় ০৬:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬