রাজধানীতে ওসি ও এসআই— দুজনকেই কোপাল ছিনতাইকারীরা
- আপডেট সময় ০৮:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
রাজধানীর আদাবরে ‘কব্জি কাটা’ গ্রুপের ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির কোপে আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হয়। পরে ওই দুজনসহ কাশেম ও মো. জয় নামে আরো দুজনকে আটক করা হয়।
আহত আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আমি ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হই।
এর আগে, আজ সকালে আদাবরের ৭ নম্বর সড়কে বিকাশের দোকানিকে কুপিয়ে তিন লাখ টাকা ও মোবাইল ছিনতাই করে ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যরা।

























