ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তারের একদিন পর কারাগারে নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। নিহত নুরুল আলম যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। গতকাল মঙ্গলবার (২৩ জুন) ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

কারা কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কারাগারে আনার পর নুরুল আলমকে আমদানি ওয়ার্ডে রাখা হয়েছিল। আজ সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তার নিশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। এ সময় দ্রুত তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল আলমের ভাই নূর মোহাম্মদ জানান, গতকাল সাতকানিয়া ভূমি অফিস থেকে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে সাতকানিয়া থানায় হস্তান্তর করেছে। আমার ভাইয়ের নামে কোনো মামলা ছিল না। জায়গা-জমির বিরোধে তাকে ফাঁসানো হয়েছে।

এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, গোয়েন্দা পুলিশের একটি দল নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠিয়ে দেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত নুরুল আলম থানায় যতক্ষণ ছিলেন সুস্থ ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গ্রেপ্তারের একদিন পর কারাগারে নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০৩:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬