ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহু সরকারের প্রতি আস্থা কমেছে ইসরায়েলিদের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

গাজা থেকে ইরান পর্যন্ত এই অঞ্চলে একের পর এক যুদ্ধ ও সংঘাতের জেরে ইসরায়েলের সাধারণ জনগণ ও বসতি স্থাপনকারীদের সঙ্গে দেশটির শাসকগোষ্ঠী, মন্ত্রিসভা এবং সামরিক-বেসামরিক সরকারি প্রতিষ্ঠানগুলোর আস্থার সংকট আরও প্রকট হয়ে উঠেছে। ইসরায়েলি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত ২০২৫ সালের একটি সামাজিক জরিপের নতুন ফলাফলে দেশটির রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের এই তীব্র অনাস্থার বিষয়টি উঠে এসেছে।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বর্তমানে মাত্র ৩৬ শতাংশ ইসরায়েলি নাগরিক তাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা বজায় রেখেছেন। জরিপের তথ্য অনুযায়ী, ইসরায়েলি মন্ত্রিসভা এবং পার্লামেন্ট নেসেটের প্রতি জনগণের আস্থা যথাক্রমে ৩৬ ও ৩৩ শতাংশে নেমে এসেছে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।

হিব্রু সংবাদপত্র মা’আরিভ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক মানুষ পুলিশকে বিশ্বাস করার কথা জানালেও, তাদের মধ্যে ৪০ শতাংশই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সম্পূর্ণ অবিশ্বাসী। বিচার ব্যবস্থার ক্ষেত্রে দেখা গেছে, জরিপে অংশ নেয়া নাগরিকদের মধ্যে মাত্র ৪৮ শতাংশ এই বিচারিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখছেন।

রাজনৈতিক অঙ্গনে অনাস্থার চিত্রটি আরও ভয়াবহ। জরিপ অনুযায়ী, মাত্র ৩৬ শতাংশ মানুষ মন্ত্রিসভাকে বিশ্বাস করে এবং ৩৯ শতাংশ স্পষ্ট জানিয়েছেন যে সরকারের প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা নেই।

অন্যদিকে, দেশের পার্লামেন্ট নেসেটের ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস কার্যত উঠে গেছে। মাত্র ৩৩ শতাংশ অংশগ্রহণকারী নেসেটকে বিশ্বাস করেন এবং সর্বোচ্চ ৬০ শতাংশ মানুষ বলেছেন যে নেসেটের প্রতি তাদের কোনো আস্থাই নেই। সব মিলিয়ে, ক্রমাগত যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ইসরায়েলি জনগণের বড় অংশই এখন তাদের প্রশাসনের ওপর চরম অসন্তুষ্ট।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহু সরকারের প্রতি আস্থা কমেছে ইসরায়েলিদের

আপডেট সময় ০১:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬