ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক পেটানোর দায়ে বিএনপি নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

নরসিংদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া এক গণমাধ্যম কর্মী বিএনপি নেতাসহ ২০ জনের নামে মামলা দায়ের করোছেন।

মামলার প্রধান অভিযুক্ত হলেন, শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন। নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করা হয়।

মামলার অভিযোগ ও ভুক্তভোগী গণমাধ্যমকর্মীর ভাষ্য অনুযায়ী, গত ২৫ জুন দুপুরে নরসিংদী সদর উপজেলার শিলমান্দীতে একটি ঘটনার সংবাদ সংগ্রহে যান ঢাকা টুডের নরসিংদী জেলা প্রতিনিধি সাকিব খন্দকার। ভুক্তভোগী নারী, তার স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ফেরার সময় কিছু লোকজন তার ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনের নির্দেশে ১৫ থেকে ২০ জনের একটি দল তাকে মারধর করে। এ সময় তার ব্যবহৃত মাইক্রোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় তিনি আহত হন।

মামলায় আরও অভিযোগ করা হয়, হামলার সময় সাংবাদিকের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয় এবং মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

মামলায় বোরহান উদ্দিন ছাড়াও আবু কালাম, ওহাব মিয়া, হুমায়ুন কবির, জাকির, ইউনুস আলী, রানা, সিহাব, মইজ উদ্দিনসহ মোট ২০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় মামলায় উল্লেখ করা হয়েছে এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গণমাধ্যমকর্মী সাকিব খন্দকার বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রত্যাশা করে তিনি আদালতে গিয়েছেন।

এ বিষয়ে বোরহান উদ্দিননের মোবাইলে কল দিলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক পেটানোর দায়ে বিএনপি নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬