ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে মিডিয়াগুলো আ.লীগ তোষণে লিপ্ত ছিল, এখন বোল পাল্টে বিএনপির চাটুকার: শিবির সভাপতি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের মিডিয়াগুলো আওয়ামী লীগ তোষণে লিপ্ত ছিল, এখন তারাই বোল পাল্টে রাতারাতি বিএনপির চাটুকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, ‘সাংবাদিকতার মত এই মহান পেশাকে কিছু অসাধু ব্যবসায়ী এবং চাটুকারদের কারণে মানুষ ঘৃণা করতে শুরু করেছে।’

বুধবার (২৯ জুলাই) রাতে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম লেখেন, “মিডিয়া ফ্রেমিং ও হলুদ সাংবাদিকতা কতটা নিকৃষ্ট হতে পারে, সাম্প্রতিক দুটি নারী-সংশ্লিষ্ট ঘটনাকে ঘিরে তা আবার ফুটে উঠেছে। বিএনপির প্রতিমন্ত্রী ফরহাদকে ঘিরে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে মূলধারার গণমাধ্যমে তেমন কোনো আলোচনা নেই; বরং অধিকাংশ গণমাধ্যম বিষয়টিকে শুধু আড়াল নয় উপরন্তু ডিফেন্স করার চেষ্টা করছে।”

তিনি বলেন, “অথচ সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে ঘিরে প্রকাশিত ভিডিও নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমই ব্যাপক আলোচনা করেছিল। টানা দুই দিন মনে হচ্ছিল, দেশে যেন আর কোনো আলোচনার বিষয়ই নেই।”

নুরুল ইসলাম সাদ্দাম আরও লেখেন, “জুলাইয়েও এই মিডিয়াগুলো আওয়ামী তোষণে লিপ্ত ছিল। এখন বোল পাল্টে রাতারাতি বিএনপির চাটুকার হয়ে গেছে। পুরো জাতি এখন গণমাধ্যম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সাংবাদিকতার এই মহান পেশাকে কিছু অসাধু ব্যবসায়ী ও চাটুকারদের কারণে মানুষ ঘৃণা করতে শুরু করেছে।”

প্রসঙ্গত, এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ অবস্থার একাধিক ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। যদিও তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। পরে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার কর দলটি। এদিকে জুলাই শেষ সপ্তাহে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনা ঘটে। তবে ভিডিওটিকে ভুয়া ও অপপ্রচার বলে দাবি করা হয়েছে। ফ্যাক্ট-চেকাররা বলছে ভিডিও’র সততা রয়েছে। এই দুটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে পাল্টাপাল্টি আলোচনা-সমালোচনা।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ে মিডিয়াগুলো আ.লীগ তোষণে লিপ্ত ছিল, এখন বোল পাল্টে বিএনপির চাটুকার: শিবির সভাপতি

আপডেট সময় ১২:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬