‘জামায়াত নেতার ভিডিও পেয়ে হাজার কলাম-রিপোর্ট, একই মিডিয়ায় প্রতিমন্ত্রীর বেলায় প্রাইভেসি লঙ্ঘন’
- আপডেট সময় ০৩:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
‘জামায়াত ইসলামী নেতার ভিডিও পেয়ে হাজার কলাম-রিপোর্ট, একই মিডিয়ায় প্রতিমন্ত্রীর বেলায় প্রাইভেসি লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র নির্মাতা হাসান আল বান্না (এইচ আল বান্না)। তিনি বলেছেন, ‘জামায়াতের ঘটনায় সবাই যেভাবে হামলে পড়ে। জামায়াত, জাতীয়তাবাধী দল বিএনপির ক্ষেত্রে দলীয় ভাবে; এই নোংড়ামিতে অংশ নিচ্ছে না বলে অনেকে ভাবছে জামায়াতের লিঙ্গ নাই।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব বলেন।
ফেসবুক পোস্টে এইচ আল বান্না লেখেন, “জামায়াত নেতার ভিডিও পেয়ে যে মিডিয়া দিনে হাজার হাজার কলাম, ভিডিও, রিপোর্ট, ড্রাইভারকে সাধুবাদ দেয়। সেই একই মিডিয়া প্রতিমন্ত্রীর বেলায়, প্রাইভেসি লঙ্ঘন, মানবাধিকার, হাং তাং। মানে প্রগতিশীল ভণ্ডরা ক্ষমতার বেলায় উদার লিবারেল, আর জামায়াতের বেলায় কনজারভেটিভ। অথচ দুটো ঘটনাতেই প্রাইভেসি লঙ্ঘন হয়েছে, এবং প্রচুর নোংড়ামি চলছে।”
এইচ আল বান্না বলেন, “জামায়াতের ঘটনায় যেভাবে সবাই হামলে পরেছে। জামায়াত বিএনপির ক্ষেত্রে দলীয় ভাবে এই নোংড়ামিতে অংশ নিচ্ছে না বলে; অনেকে ভাবছে জামায়াতের লিঙ্গ নাই। যদি লিঙ্গপ্রদর্শনই রাজনীতি হয় তাইলে এইটা কি জামায়াত কোনদিন পারবে?”
প্রসঙ্গত, এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ অবস্থার একাধিক ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। যদিও তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। পরে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার কর দলটি।
এদিকে জুলাইয়ের শেষ সপ্তাহে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনা ঘটে। তবে ভিডিওটিকে ভুয়া ও অপপ্রচার বলে দাবি করা হয়েছে। ফ্যাক্ট-চেকাররা বলছে ভিডিও’র সততা রয়েছে। এই দুটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে পাল্টাপাল্টি আলোচনা-সমালোচনা।



















