ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাসেঞ্জারে আপত্তিকর তথ্য আদান প্রদান, শাবিপ্রবির ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

ম্যাসেঞ্জারে আপত্তিকর তথ্য আদান প্রদানের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশে তাকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অব্যাহতি পাওয়া সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ও কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাবিপ্রবি ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সকল প্রকার সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালাইন্স অফ বাংলাদেশ-পুসাব’ নামে একটি ফেইসবুক পেইজ থেকে সাজিদ আহমেদ মোল্লার ম্যাসেঞ্জারের আপত্তিকর কথোপকথন ভাইরাল হয়।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার বলেন, “আমরা যতটুকু জেনেছি, ম্যাসেঞ্জারে চ্যাটিংটা তার খালাতো ভাইয়ের সাথে ছিল। আমরা অভিযোগ পাওয়ার পর বিষয়টি কেন্দ্রে জানাই।

“কেন্দ্র বিষয়টি যাচাই-বাছাই করে সাংগঠনিক নীতি ও মূল্যবোধের পরিপন্থি হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি প্রদান করে।”

অব্যাহতি পাওয়া ছাত্রশক্তির নেতা সাজিদ আহমেদ মোল্লা বলেন, “যে চ্যাটটি নিয়ে কথা হচ্ছে, সেটি প্রায় এক বছর আগে আমার খালাতো ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত কথোপকথন। এটি কোনো সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। ব্যক্তিগত আলাপচারিতায় সমবয়সি হওয়ার কারণে অনেক সময় মজা করে বিভিন্ন ধরনের কথা হয়।

“একটি ব্যক্তিগত ম্যাসেঞ্জার চ্যাটের স্ক্রিনশটকে কেন্দ্র করে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই চ্যাটের সঙ্গে সাম্প্রতিক কোনো ঘটনার সম্পর্ক নেই।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যাসেঞ্জারে আপত্তিকর তথ্য আদান প্রদান, শাবিপ্রবির ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি

আপডেট সময় ০১:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬