ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১১২ বার পড়া হয়েছে

“অ্যাকাডেমিক জ্ঞান এবং পেশাদার অনুশীলনের মধ্যে সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের অবস্থিত ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) শিক্ষার্থীদের “ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৬” এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ আগস্ট, ২০২৬ তারিখে যবিপ্রবি ভেটেরিনারি মেডিসিন অনুষদের নিজস্ব অডিটোরিয়ামে এই আড়ম্বরপূর্ণ ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইন্টার্নশিপ প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলক এবং বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দিয়ে পেশাগত জীবনে এই ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান কে সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য ঝিনাইদাহ ক্যাম্পাসে দুইটি বৃক্ষ রোপণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য, জমকালো এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে ইন্টার্নশিপ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘তোমাদেরকে বলি তোমরা পরিশ্রম করবে। পরিশ্রমের বিকল্প বা সংক্ষিপ্ত পথ বলে কিছু নাই। যেকোনো পথেই যাও না কেনো, ওখানে তোমাদের পরিশ্রম করতে হবে। অতএব, তোমরা তোমাদের পরিশ্রমের মাধ্যমে আরও ভালো জ্ঞান অর্জন করবে ও তোমরা তোমাদের শিক্ষাটা পরিপূর্ণ করবে। আমাদের দেশে সুযোগ খুব কম তাই তোমরা এই সুযোগটাকে বৃথা যেতে দিবে না। তোমরা কঠোর পরিশ্রম করবে ও তোমাদের সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা ভালো কাজ করবে। যেখানেই যাবে এই বিশ্ববিদ্যালয়কে তোমরা ধারণ করবে। বিশ্ববিদ্যালয়ের সম্মান ও অর্জন তোমাদের উপর নির্ভর করছে। তোমরা প্রত্যেকে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করো। যদি তুমি ভালো কাজ করো, কঠোর পরিশ্রম করো, তবে তুমি ভালো জ্ঞান ও ফলাফল নিয়ে আসবে, আর সেটাই আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের দায়িত্ব এখন তোমাদের হাতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। বক্তারা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে মাঠে ও ল্যাবরেটরিতে সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতি ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন তাঁর সমাপনী বক্তব্যে ইন্টার্ন শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং অনুষদের এই অগ্রযাত্রায় সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

আড়ম্বরপূর্ণ ও জমকালো এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য প্রদান করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক ডা. মোঃ আব্দুল জলিল ও ডা. মো. শরিফুজ্জামান। ইন্টার্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন এ কে এম মোকতাদিরু ও তাসনিয়া সরোয়ার। অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিসিন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলোজি বিভাগের শিক্ষক ডা. মো. আব্দুস সামাদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

আপডেট সময় ০৮:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬