ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় চীন সক্রিয়ভাবে কাজ করছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর শক্তির উন্নয়নে উভয় দেশ একযোগে কাজ করতে চায়।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চীন এই ক্ষেত্রে তার প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের জ্বালানি ঘাটতি পূরণে সহায়তা করার সুযোগ দেখছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর দুই দেশের মধ্যে সহযোগিতার এক নতুন ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে । এই সফরের মাধ্যমে উভয় দেশ ‘নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ সম্প্রদায়’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে।

অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর সফরের পরবর্তী দুই মাসে অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।

তিনি বলেন, চীনের সহায়তায় বাংলাদেশে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । তিস্তা নদী প্রকল্পের সম্ভাব্যতা ফিজিবিলিটি স্টাডির কাজ বর্তমানে চলমান রয়েছে ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন রেসিডেন্সিয়াল হল এবং একটি হাসপাতালের নির্মাণ কাজ অত্যন্ত ফলপ্রসূভাবে এগিয়ে চলেছে।

দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা ও কাজ চলছে বলে জানান ইয়াও ওয়েন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে

আপডেট সময় ০৪:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬