এর আগে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয়েছে তার
ফেসবুকে হুমকি দিলেন মাহি, দিলেন যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারিও
- আপডেট সময় ১২:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / ৭৬৫ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিলেও সেখানে সুবাতাস পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজির হয়েছেন রাজনীতির মাঠে। এবার দেখা গেল তিনি ফেসবুকে হুমকি দিয়েছেন আবার যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারিও করলেন।
গতকাল শনিবার (২ ডিসেম্বর) রাত প্রায় ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি একটি রহস্যজনক পোস্ট করেছেন।
সেখানে তিনি লিখেছেন, ‘যেটা খবর পেলাম সেটা যদি সত্যি হয়, তাহলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। যুদ্ধ ঘোষণা হবে কালকে।’
তবে এসব তিনি কাকে বললেন তা সেই পোস্টে স্পষ্ট করেননি অভিনেত্রী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন তিনি। মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি এই নায়িকা।





















