ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সারের কোনও সংকট নেই, তাই কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

দেশে সারের কোনও সংকট নেই, তাই কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী আমিন উর রশিদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রাণি সম্পদমন্ত্রী বলেন, একটি চক্র সার মজুতের চেষ্টা করছে। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, কৃষকদের মাঝে প্রথম ধাপে সারাদেশে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে। ফেনীতে এ কার্ড পাবেন সাড়ে সাত হাজার কৃষক।

এছাড়া, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে গিয়ে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে সারের কোনও সংকট নেই, তাই কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই

আপডেট সময় ০৭:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬