বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৭:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় হেসে পরিস্থিতি সামলে নিয়ে নিজের বক্তব্য চালিয়ে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
বক্তব্যে রাশেদ খাঁন বলেন, ‘এটা তারেক রহমানের বিএনপি, রাশেদ খানের বিএনপি করা লাগবে না। কথা বলব তার আগেই বিদ্যুৎ চলে গেল।’
এরপর নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার কথা সেটাই, এখানে আপনারা একতাবদ্ধ হয়ে বিএনপি করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।’
ট্যাগস :



















