ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে সড়কের নির্মাণকাজে বিএনপি নেতার বাধা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

ফেনীতে চলমান দুটি সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, চাঁদা না দিলে কাজ করতে দেওয়া হবে না—এমন হুমকি দিয়ে নির্ধারিত মূল্যের ৫ থেকে ৭ শতাংশ হারে চাঁদা দাবি করা হয়েছে।

গতকাল শনিবার এ ঘটনায় ভুক্তভোগী দুই ঠিকাদার ফেনী মডেল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত কামরুল হাসান মাসুদ ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান রাতুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুর রহমান রতন দীর্ঘদিন ধরে জেলায় ঠিকাদারি ব্যবসা করে আসছেন। শনিবার দুপুরে ফেনী সদর উপজেলার দৌলতপুর ধলিয়া এলাকায় তাঁর মালিকানাধীন দুটি সড়কের কাজ বন্ধ করে দেন কামরুল হাসান মাসুদ ও তার সহযোগীরা।

সাইফুর রহমান রতন অভিযোগ করে বলেন, ২ কোটি ৮ লাখ টাকা মূল্যের এই কাজের বিপরীতে কামরুল হাসান মাসুদ আমার কাছে ৫ থেকে ৭ শতাংশ হারে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে।

রতন আরও জানান, এর আগেও শহরের এসএসকে সড়কে তকে মারধর করেন মাসুদ। এছাড়া শহরের বড় বাজারে তাঁর দোকানের কাছে নিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। সম্প্রতি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চরহুজুরী সড়কের সংস্কারকাজ শেষে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে যাওয়ার চেষ্টা করেন মাসুদ ও তার লোকেরা। সে সময়ও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, স্বপন হার্ডওয়্যারের স্বত্বাধিকারী এনায়েত উল্যাহ স্বপনও মাসুদের বিরুদ্ধে চাঁদা দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

তার দাবি, গত ৩ দিন ধরে বিভিন্ন উন্নয়নকাজের সিডিউল ও তদারকির অজুহাতে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন মাসুদ। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তাকেও মারধর করা হয়।

ঠিকাদার স্বপন আরও অভিযোগ করেন, ঠিকাদারি কাজের সিডিউল কেনার সময় ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের সঙ্গেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান মাসুদ। একপর্যায়ে তিনি প্রকৌশলীকে গালাগাল করেন এবং পৌরসভা ভবনের ভেতরেই মারধরের চেষ্টা চালান। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা কামরুল হাসান মাসুদ।

তিনি বলেন, দুটি অভিযোগই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জেলা বিএনপির কাছে ঠিকাদার স্বপনের বিরুদ্ধে জায়গাজমি সংক্রান্ত একটি বিরোধের অভিযোগ রয়েছে। সেই অভিযোগ তদন্তের দায়িত্ব আমাকেসহ ৩ জনকে দেওয়া হয়েছে। মূলত সেই ক্ষোভ থেকেই স্বপন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

অপর অভিযোগটিকেও ষড়যন্ত্রের অংশ দাবি করে মাসুদ বলেন, আমার বাড়ি ফেনী শহরে। আমি ধলিয়ায় কেন যাব চাঁদা দাবি করতে? এ থেকেই বোঝা যায় এটি আমার বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, সড়কের উন্নয়নকাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি ঠিকাদার সাইফুর রহমান রতন আমাকে জানিয়েছেন। যেহেতু আমি সরাসরি ঠিকাদারি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই, তাই যারা এসব বিষয় দেখাশোনা করেন, তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

উন্নয়নকাজে যেন কেউ কোনো প্রকার বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান জেলা বিএনপির এই শীর্ষ নেতা।

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, চাঁদার দাবিতে সড়কের কাজ বন্ধ ও বাধা দেওয়ার অভিযোগে দুই ঠিকাদার লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

চাঁদা না পেয়ে সড়কের নির্মাণকাজে বিএনপি নেতার বাধা

আপডেট সময় ০২:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬