ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ফেসবুকে নিয়ে পোস্ট, চবি ও নোয়াখালী ছাত্রদলের দুই নেতাকে শোকজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ ও এ নিয়ে মন্ত্রীর সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শোকজ পাওয়া দুই নেতা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয় এবং নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল।

রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

ফেসবুকে দেওয়া পোস্টে সাজ্জাদ হোসাইন হৃদয় লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’

ওই পোস্টের পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

শোকজের বিষয়ে সাজ্জাদ হোসাইন হৃদয় বলেন, ‘আমার সংগঠনের প্রতি আমার শতভাগ আনুগত্য রয়েছে। দল বা সংগঠন থেকে যদি আমাকে আমার পোস্টকেন্দ্রিক এ বিষয়ে কোনো শোকজ করা হয়, তাহলে আমি নিয়ম অনুযায়ী আমার সাংগঠনিক জায়গায় যথাযথভাবে এর জবাব দেব।’

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং সারা বিশ্বেই তেলের দাম বেশি। বাংলাদেশ সরকার অনেক দিন দাম কমায়নি, পরে পরিস্থিতি বিবেচনায় দাম বাড়াতে বাধ্য হয়েছে। তিনি মূলত সেটির একটি ব্যাখ্যা দিয়ে ফেসবুকে পোস্টটি দিয়েছিলেন বলে জানান।

অন্যদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সমালোচনা করায় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলকেও শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রোববার নাবিল তার ফেসবুক পোস্টে মন্ত্রীকে উদ্দেশ করে লেখেন, ‘ইকবাল মাহমুদ টুকু- ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে, পরে আপনার ব্যাখ্যা কেউ শুনবে না। দুঃখজনক বিষয়।’

পোস্টটি প্রকাশের পর এর ব্যাখ্যা চেয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। পরে নাবিল তার পোস্টটি মুছে দেন।

শোকজের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে নাবিল বলেন, ‘একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এমন সংবেদনশীল বিষয়ে ফেসবুকে পোস্ট করা তার উচিত হয়নি।’ ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল বিষয়ে ফেসবুকে পোস্ট বা মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল থাকার কথাও জানান তিনি।

নাবিল আরও বলেন, সংগঠনের সিদ্ধান্তই চূড়ান্ত। সংগঠনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কেন্দ্রীয় ছাত্রদলের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে নিজের ব্যাখ্যা দেবেন।

এদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়ে দুই ছাত্রদল নেতাকে শোকজ করার ঘটনায় সংগঠনটির একটি অংশের মধ্যে দলীয় শৃঙ্খলা ও ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের কেউ কেউ জানতে চাইছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখার প্রক্রিয়ায় ব্যক্তিগত মতপ্রকাশের সুযোগ কতটা থাকছে।

উল্লেখ্য, রোববার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ফেসবুকে নিয়ে পোস্ট, চবি ও নোয়াখালী ছাত্রদলের দুই নেতাকে শোকজ

আপডেট সময় ০২:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬