ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে একাধিক শর্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য একাধিক শর্ত যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এসব শর্ত জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে ইরানের দাবিগুলো মার্কিন প্রতিনিধির কাছে তুলে ধরা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরানের শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত ‘আগ্রাসন’ বন্ধ করা। পাশাপাশি হরমুজ প্রণালিতে আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্ত করার দাবিও জানিয়েছে তেহরান।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ রয়েছে। ইরানের এই শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কী প্রতিক্রিয়া জানানো হয়েছে, তা স্পষ্ট নয়।

সূত্র: জিও নিউজ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে একাধিক শর্ত

আপডেট সময় ০৪:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬