ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব বাংলা সর্বহারা পার্টি পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষকের কাছে চাঁদা দাবি এবং তাঁর স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাত একটি মুঠোফোন নম্বর থেকে কল করে এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।

ভুক্তভোগী অধ্যাপক ড. মো. আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন।

অভিযোগ অনুযায়ী, ফোনদাতা নিজেকে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান শিকদার মহিউদ্দিন’ পরিচয় দিয়ে প্রথমে ২৫ হাজার টাকা এবং পরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে অধ্যাপকের স্ত্রী-সন্তানকে হত্যা ও গুম করার হুমকি দেওয়া হয়।

এমনকি তাঁর বাড়িতে ২০ থেকে ২৫ জন লোক পাঠিয়ে স্ত্রী-সন্তানকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই শিক্ষক। ফোনদাতা দাবি করেন, তাঁর কয়েকজন অনুসারী ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন এবং তাদের অস্ত্রোপচারের জন্য অর্থের প্রয়োজন।

অধ্যাপক ড. মো. আবু সাঈদ বলেন, অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে তাঁকে অশালীন ভাষায় গালাগাল করা হয়। পরে নিজেকে সর্বহারা সংগঠনের সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি এবং টাকা না দিলে বাড়িতে লোক পাঠানোর হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী-সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন বলে জানান তিনি। পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান এই শিক্ষক।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে শিক্ষক ও তাঁর পরিবারের মধ্যে নিরাপত্তা-উদ্বেগ তৈরি হয়েছে। তবে হুমকিদাতার পরিচয় ও ঘটনার সঙ্গে কোনো সংগঠনের সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পূর্ব বাংলা সর্বহারা পার্টি পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি

আপডেট সময় ০৮:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬