ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ ভেরিফিকেশনে হয়রানি বন্ধ ও মেধাভিত্তিক নিয়োগের দাবি ঢাবি শিবিরের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের নামে নিয়োগবঞ্চিত করা এবং রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের ভিত্তিতে বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। একই সঙ্গে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাবি ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক।
বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনের নামে কিছু প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পরিচয়, মতাদর্শ বা পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে এমন বৈষম্য করা হয়ে থাকলে তা বন্ধ করার দাবি জানান তারা।
ছাত্রশিবিরের নেতারা বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে তার মেধা, যোগ্যতা, সততা ও আইনের প্রতি আনুগত্যকে গুরুত্ব দেওয়া উচিত। তাদের ভাষ্য, রাষ্ট্রের সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর দলীয় স্বার্থ বাস্তবায়নের হাতিয়ার হতে পারে না।
বিবৃতি বলা হয়, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় নেতিবাচক প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট, আইনসম্মত ও যাচাইযোগ্য কারণ উল্লেখ করা প্রয়োজন। একই সঙ্গে ইতোমধ্যে নিয়োগবঞ্চিত প্রার্থীদের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে অন্যায্য বঞ্চনার প্রমাণ পাওয়া গেলে দ্রুত প্রতিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্যকে অপরাধ হিসেবে বিবেচনা করা এবং ভিন্নমতের নাগরিকদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার যেকোনো প্রবণতা বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংগঠনটির নেতারা।
ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে অবিলম্বে রাজনৈতিক বৈষম্য ও নিয়োগবঞ্চনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের ন্যায়সংগত প্রতিকার এবং সরকারি চাকরিতে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুলিশ ভেরিফিকেশনে হয়রানি বন্ধ ও মেধাভিত্তিক নিয়োগের দাবি ঢাবি শিবিরের

আপডেট সময় ০২:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬