ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

কাঙ্ক্ষিত পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা করেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পদবঞ্চিত ছাত্রদল নেতা মো. মহসিন ভূঁইয়া। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাঁকে নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

জানা গেছে, গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।

ভাইরাল ভিডিওতে মহসিন ভূঁইয়াকে বলতে শোনা যায়, গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামের প্রতিটি কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন। কিন্তু ১৪ অক্টোবর ঘোষিত কমিটিতে যারা কখনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না, তাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। অন্যদিকে, যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে মামলা ও হামলার শিকার হয়েছেন, তাদের পদবঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ছাত্রদল নেতা মহসিন ভূঁইয়া বলেন, আমাদের দাবি, দ্রুত এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি দিতে হবে। কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। আন্দোলন-সংগ্রামীদের হারিয়ে যেতে দেবেন না।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী বলেন, স্থানীয় সংসদ সদস্য এই কমিটি চেয়েছেন। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি অনুমোদন দিয়েছেন। তারা যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করেই কমিটি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

উপজেলা কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার

আপডেট সময় ০১:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬