স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৮:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান।
সোমবার ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতেন, এখন পর্যন্ত সেভাবেই তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সরকার আশাবাদী। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখতে হবে।
এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















