ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে উপাচার্যের আশ্বাস

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ১২:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে রিডিং রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা এই রিডিং রুমটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার অধ্যাপক ড. মো. আদনান আল বাচ্চু, বিজয়-২৪ হলের হল সুপার অধ্যাপক ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. মহিদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সহকারী প্রক্টর এবং বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, “শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য এই রিডিং রুম উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আশা করি, এ হলের শিক্ষার্থীরা আজ থেকে অধ্যয়নের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।”

বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, “সুন্দর পরিবেশে সবাই যাতে পড়াশোনা করতে পারে, সে জন্য পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এখানে কোনো বিভেদ ও বৈষম্য করা যাবে না। সর্বোপরি, রিডিং রুমের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি আসবাবপত্রসহ সব সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ ও যত্ন নিতে হবে।”

উদ্বোধন অনুষ্ঠান শেষে উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হলের ক্যান্টিন, ডাইনিং রুম ও ইউনিয়ন অফিস সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও আবাসনসংক্রান্ত দাবির কথা শোনেন এবং উদ্ভূত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসের পাশাপাশি খাবারের মান উন্নয়ন, মাঠ সংস্কার ও ওয়াশরুম মেরামতের নির্দেশ দেন। এছাড়া হলের প্রতিটি কক্ষে বিটিসিএল (BTCL)-এর আওতায় দ্রুত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন প্রশাসনের কর্মকর্তারা।

শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যাগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন, ক্যান্টিনে পর্যাপ্ত খাদ্যসামগ্রী সরবরাহ, মাঠ সংস্কার এবং বিদ্যমান ওয়াশরুমগুলো সংস্কারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রতিটি কক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আওতায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় শিক্ষার্থীদের আবাসিক জীবনযাত্রার মান উন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ ও আন্তরিকতার বিষয়টি উঠে আসে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে উপাচার্যের আশ্বাস

আপডেট সময় ১২:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬