ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপ ফুল দিলেই ছাত্রসংগঠনের দায়িত্ব শেষ হয় না: নাহিদ ইসলাম

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৬১ বার পড়া হয়েছে

নবীন শিক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও উপহার তুলে দিয়েই ছাত্রসংগঠনগুলোর দায়িত্ব শেষ হয়ে যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ছাত্রসংগঠনগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তি নোবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম ও সংসদ সদস্য হান্নান মাসুদ।

নাহিদ ইসলাম বলেন, একটি প্রকৃত ছাত্রসংগঠনের কাজ হচ্ছে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থের পক্ষে দাঁড়ানো। বিশ্ববিদ্যালয়ে আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকটসহ শিক্ষার্থীরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলোর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করাই ছাত্রসংগঠনের দায়িত্ব।

তিনি আরও বলেন, নবীন শিক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও উপহার তুলে দিয়ে মন জয় করলেই হবে না। শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো সমাধানে ছাত্রসংগঠনগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। জাতীয় ছাত্রশক্তিসহ অন্যান্য ছাত্রসংগঠনের কাছেও শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানোর প্রত্যাশা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের আবাসন ও পরিবহন সংকটের সমালোচনা করে তিনি বলেন, জনগণের অর্থে পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো এসব সংকট বিদ্যমান।

নোবিপ্রবির সমস্যাগুলো জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস দিয়ে নাহিদ ইসলাম বলেন, সুযোগ পেলে সংসদে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা ও দাবিগুলো নিয়ে কথা বলবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোলাপ ফুল দিলেই ছাত্রসংগঠনের দায়িত্ব শেষ হয় না: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৬:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬