জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না: রাশেদ খাঁন
- আপডেট সময় ০৬:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন,“ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। ১৯৭১ সালের রাজাকার এবং ২০২৪ সালের রাজাকাররা এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা সরকারকে বাধাগ্রস্ত ও ব্যর্থ করার চেষ্টা করছে। আজকের এই জেলা সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, ৭১-এর রাজাকার ও ২৪-এর রাজাকাররা যদি সরকারকে ব্যর্থ করতে চায়, তাহলে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা ২০২৪ সালের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করেছে, তাদের একটি অংশ এখন রাষ্ট্রকে নিয়ে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। অতীতেও চক্রান্ত-ষড়যন্ত্র করে তারা সফল হতে পারেনি। এবারও ১৯৭১ সালের রাজাকার জামায়াতে ইসলামী এবং ২০২৪ সালের রাজাকার আওয়ামী লীগ সফল হতে পারবে না, ইনশাআল্লাহ।”
দিবসটি পালনের প্রসঙ্গে তিনি বলেন,“এই দিনটি আওয়ামী লীগ পালন করতে দেয়নি। আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম আমরা দিবসটি পালন করছি। বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না।”



















