ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো মাদ্রাসায়, সেটা কওমী, আলিয়া যাই হোক, সহশিক্ষার সুযোগ নেই: বায়তুল মোকাররমের খতিব

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে
দেশে মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সহশিক্ষা কার্যক্রম বন্ধের আহবান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও হাদিস বিশেষজ্ঞ আল্লামা মুফতি আবদুল মালেক।
তিনি বলেছেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান সহশিক্ষা দেশে ফিতনা সৃষ্টি করছে। কোনো মুসলিম সরকার এই সহশিক্ষা বন্ধ করলে তিনি জাতির জন্য অনেক সাদকার সওয়াব পাবেন।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় মসজিদে জুমআর নামাজের খুতবার সময় তিনি এসব কথা বলেন।
খুৎবা প্রদানকালে মুফতি আবদুল মালেক আরও বলেন, “কোনো মাদ্রাসায়, সেটা কওমী, আলিয়া যাই হোক, সহশিক্ষার সুযোগ নেই।” এসময় উপস্থিত মুসল্লিদেরকে উচ্চস্বরে ‘ঠিক’ বলে সমর্থন জানাতে দেখা যায়।
তিনি বলেন, “মাহরাম ছাড়া কোনো স্থানে একজন নারী ও পুরুষ একা অবস্থান করার সুযোগ নেই।”
কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে জাতীয় মসজিদের খতিব আরও বলেন, “জিনাহ করা যাবে না শুধু তা নয়, জিনাহর কাছেও যাওয়া যাবে না।
তাছাড়াও, ‘বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমেও এই জিনাহর পথ উন্মুক্ত হয়েছে’ বলে তিনি মন্তব্য করেন। এসময় তিনি বলেন, “চোখের জিনাহও জিনাহ।”
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোনো মাদ্রাসায়, সেটা কওমী, আলিয়া যাই হোক, সহশিক্ষার সুযোগ নেই: বায়তুল মোকাররমের খতিব

আপডেট সময় ০৩:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬