ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী হয়ে অনেক দিক থেকে লসের মুখে পড়েছি: নুরুল হক নুর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

প্রতিমন্ত্রী হয়ে অনেক দিক থেকে লসের মুখে পড়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেছেন, ‘প্রতিমন্ত্রী আমার আহামরি কিছু না। কাজেই এটাকে আমি কিছুই মনে করি না। সত্যিকার অর্থে আমি মনে করি, প্রতিমন্ত্রী না হলে রাজনীতিটা আরও ভালোভাবে, স্মুথলি করতে পারতাম।’

সম্প্রতি অনলাইন গণমাধ্যম ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীনে’ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “প্রতিমন্ত্রী আমার আহামরি কিছু না। কাজেই এটাকে আমি কিছুই মনে করি না। সত্যিকার অর্থে আমি মনে করি, প্রতিমন্ত্রী না হলে রাজনীতিটা আরও ভালোভাবে, স্মুথলি করতে পারতাম। এখন প্রতিমন্ত্রী থাকার সুবাদে মানুষের কথা শুনতে হয়—এইটা করে না, ওইটা করে না। প্রকৃত অর্থে প্রতিমন্ত্রী হয়ে আমি অনেক দিক থেকে লসের মুখে পড়েছি।”

প্রতিমন্ত্রী হওয়ার আগে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “সপ্তাহে এক-দুই দিন ওই প্রতিষ্ঠানে সময় দেওয়ার বিনিময়ে তাকে ব্যবহারের জন্য একটি গাড়ি দেওয়া হয়েছিল। পাশাপাশি মাসিক পাঁচ লাখ টাকা সম্মানীও দেওয়া হতো। তবে প্রতিমন্ত্রী হওয়ার পর সেই সুযোগ আর নেই।”

নিজের গাড়ি না থাকার প্রসঙ্গে নুর জানান, বর্তমানে যে গাড়িটি ব্যবহার করছেন, সেটিও ওই প্রতিষ্ঠানের দেওয়া। নির্বাচনের সময় অর্থসংকটের কারণে নিজের গাড়ি বিক্রি করে দিয়েছিলেন তিনি।

এ ছাড়া প্রতিমন্ত্রী হওয়ার আগে নিয়মিত বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিতেন বলেও জানান নুরুল হক নুর। তার ভাষ্য, “৫ আগস্টের পর টেলিভিশন আলোচনায় বক্তার সংখ্যা কমে গেছে।”

নিউজটি শেয়ার করুন

প্রতিমন্ত্রী হয়ে অনেক দিক থেকে লসের মুখে পড়েছি: নুরুল হক নুর

আপডেট সময় ০১:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬